বাংলায় আসল পরিবর্তন আনতে হবে, কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং - The News Lion

বাংলায় আসল পরিবর্তন আনতে হবে, কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং




দি নিউজ লায়ন ; বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রের গোলকুঠি বাস টার্মিনাল থেকে বিজেপির পরিবর্তন যাত্রার রথের শুভ সূচনা করেন কেন্দ্রীয় পশুপালন,দুগ্ধ এবং দুগ্ধজাত ও মৎস্য দফতরের মন্ত্রী গিরিরাজ সিং এবং বিজেপির রাজ্য সভার সাংসদ রুপা গাঙ্গুলী।এখান থেকে পরিবর্তন যাত্রার রথ বারুইপুর যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়।


সাংবাদিকদের প্রশ্ন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে তীব্র ভাবে আক্রমণ করে বলেন বাংলায় পরিবর্তনের পরিবর্তন ঘটবে।বিজেপি সরকার গঠন করবে ২০২১ এ।তিনি অভিযোগ করে বলেন বাংলায় ২০০ জন বিজেপির কর্মীর মৃত্যু হয়েছে।মমতাদিদি যে সিঙ্গুর থেকে নন্দীগ্রামের রাস্তায় এই শিখরে এসেছে।


কিন্তু বাংলার চেহারার কোন পরিবর্তন হয়নি।ওনার পরিবারের চেহারার পরিবর্তন হয়েছে।বাংলার আসল পরিবর্তন আনতে হবে,রোজগার আনতে হবে।অতীতে দেশ দুনিয়াতে যে বাংলাকে জানতো সেই বাংলাকে আনতে হবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.